1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

মনিরামপুরে গৃহবধূ হত্যার অভিযোগ, পলাতক প্রতিবেশী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের মনিরামপুর উপজেলায় তৃপ্তি মণ্ডল (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কৃষ্ণবাটি গ্রামের অবনিশ মণ্ডলের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে প্রতিবেশী শংকর মল্লিক (৪৮) তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত তৃপ্তিকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সম্পর্কজনিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সময় শংকর মল্লিক তাঁকে ধানক্ষেতে ফেলে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তৃপ্তির সঙ্গে থাকা এক নারী বাধা দিলে তাকেও ভয়ভীতি দেখানো হয়।

মৃত্যুর খবর পেয়ে পুলিশ গভীর রাতে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী অবনিশ মণ্ডল শুক্রবার সকালে মনিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শংকর মল্লিক বর্তমানে পলাতক।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট