1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অসহায় বিধবাকে বিয়ে করে বিপাকে পল্লব দাস, হামলা–হুমকির অভিযোগ যশোর সদর হাসপাতালে ‘ভুয়া’ চিকিৎসকের অভিযোগ, তত্ত্বাবধায়কের অস্বীকৃতি বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১০

যশোরে যুবলীগের ব্যানার তৈরির ঘটনায় মামলা, আটক দুইজন

আসিফ সেতু
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে আটক করার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশের এসআই নাসির উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে মামলাটি দায়ের করেন।

আটক ব্যক্তিরা হলেন— নাহিদ বিল্লাহ ও দেবু প্রসাদ মল্লিক। মামলায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফ।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে তথ্য পাওয়া যায় যে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগের ব্যানার তৈরি হচ্ছে। ওই সময় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের “আই.এন.বি ডিজিটাল” নামে একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে ব্যানার প্রিন্টের কাজ চলছিল। নেতৃত্বে ছিলেন আনোয়ার হোসেন বিপুল।

খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে দেবু প্রসাদ মল্লিক ও নাহিদ বিল্লাহ ব্যানার তৈরির বিষয়টি স্বীকার করেন। পুলিশ ব্যানারসহ কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করে, যেখানে আগেও অনুরূপ কাজের প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, “আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট