1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেফতার যশোরে “আমার আগে আমরা” সংগঠনের উদ্যোগে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল কোটি টাকার আত্মসাতের অভিযোগে যশোরে নারী আটক, থানায় জিজ্ঞাসাবাদ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত হয়ে কিনতে মানা প্রতিমন্ত্রীর মণিরামপুরে তরুণ হত্যার রহস্য উদঘাটন, সৎ বাবাসহ দুজন গ্রেফতার

বিপুল ভারতীয় সিমকার্ডসহ যশোরে একজন গ্রেপ্তার, তথ্য পাচারের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে অবৈধভাবে ভিওআইপি পরিচালনা ও ভারতসহ অন্যান্য দেশে তথ্য পাঠানোর অভিযোগে বাবুল হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে শহরের পুরাতন কসবা এলাকার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন কাঁচাবাজার মসজিদ গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানের সময় তার কাছ থেকে ভারতীয় দুটি মোবাইল কোম্পানির মোট ৩১৭টি সিমকার্ড, ভিওআইপি ব্যবহারের একটি কালো মেশিন, দুইটি দেশীয় সিম ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা বাবুল হোসেন দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে থেকে অবৈধ ভিওআইপি নেটওয়ার্ক চালাতেন। এছাড়া সীমান্তপথে ভারতীয় সিম এনে টেলিযোগাযোগে ব্যবহার করতেন বলেও তথ্য রয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আন্তর্জাতিক যোগাযোগ করানোর বিষয়ে গোপন সংবাদে অভিযানটি পরিচালনা করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আটক বাবুল হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রের দাবি, পুরাতন কসবা এলাকার কিছু ব্যক্তি বিভিন্ন সময় গোপনে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তদন্তে সবকিছুই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট