1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

খুলনায় আদালত এলাকার সামনে গুলিতে দুইজন নিহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

হাজিরা শেষে বের হওয়ার পথে হামলা, প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা উপজেলার বাগমারা এলাকার রাজন ও হাসিব নামে দুই ব্যক্তি একটি অস্ত্র মামলার হাজিরা দিতে আদালতে আসেন। আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আদালত চত্বরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আকস্মিক এই হামলায় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীরা খোলা জায়গায় এ ধরনের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার শিহাব করিম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট