1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক, মামলা ও কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর সূত্র জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কোতয়ালী মডেল থানার চুড়ামনকাটি ইউনিয়নের ছোট দোগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আনিছুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে হৈবতপুর ইউনিয়নের সাতমাইল বারিনগর কাঁচাবাজার এলাকা থেকে নূর আমীন ওরফে রুহুল আমীন (৬৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আরেকটি মামলা করেন।

অন্যদিকে বিকাল ৩টার দিকে একই বাজার এলাকায় নুরুজ্জামান প্রামানিক (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব আকন্দের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া বিকাল সাড়ে ৪টার দিকে কোতয়ালী মডেল থানার খড়কি বামনপাড়া এলাকা থেকে ফিরোজ আহমেদ (৪৫) কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যশোরে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট