1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলা: প্রধান আসামির অবস্থান নিয়ে অনিশ্চয়তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বলেন, আসামি সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে গেছেন কি না, নাকি দেশে অবস্থান করছেন—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে এবং বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাধারণত এ ধরনের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত থাকলেও এদিন তিনি ও স্বরাষ্ট্রসচিব কেউই উপস্থিত ছিলেন না। বিষয়টি পরিচালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে অগ্রগতি জানাতে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে পদত্যাগের দাবিও তোলে সংগঠনটি।

এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সেখানে মামলার অগ্রগতি সম্পর্কে পুলিশ, র‍্যাব, ডিবি ও বিজিবির প্রতিনিধিরা ব্রিফ করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস) এ এইচ এম শাহাদাৎ হোসাইন, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম, বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট