1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীর জামিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে নাশকতাসহ বিভিন্ন মামলায় আটক আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মী একদিনে আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোছা. রোকসানা খাতুন।
আদালত সূত্র জানায়, জামিনপ্রাপ্তদের মধ্যে মনিরামপুর উপজেলার আসাদুজ্জামান আসাদ, উজ্জ্বল দে ও তরিকুল ইসলাম রয়েছেন। অভয়নগর উপজেলার মাহবুব শেখ, সাজিদ মাহমুদ, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, মুরাদ হোসেন, মোক্তার গাজী, অনিক বাঘা ও মহসিন শেখও জামিন পেয়েছেন।
এছাড়া যশোর শহরের জিনারুল ইসলাম ও অমিত হাসান, ঝিকরগাছা উপজেলার কামাল হোসেন এবং বাঘারপাড়া উপজেলার বাবু কুমার দে, সাহেব আলী, এবাদুল ইসলাম, আলমগীর হোসেন ও সুরঞ্জিত অধিকারী পলক আদালত থেকে জামিন লাভ করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই দিনে এত সংখ্যক নেতাকর্মীর জামিনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে নিয়মিত বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন, আবার কেউ সময় বিবেচনায় বিষয়টিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট