1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

নাজমুল হোসেন রনি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত আন্তর্জাতিক পর্যায়ে পরিচালনার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে রোববার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত পরিচালনার আইনগত কাঠামো ও প্রক্রিয়া সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। সেই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দেশের বিপুলসংখ্যক নাগরিক নির্বাচনের অপেক্ষায় রয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর বর্তমানে বাংলাদেশের দিকে। ইতোমধ্যে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা দেশে অবস্থান করছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট