1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ

এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের বকচর এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘এক মুঠো সুখ’ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। ২৯ রমজান উপলক্ষে হুসতলা কবরস্থান রোডের বিষের মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে এ কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ হাসানুল হক রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. শফিউল আলম, বিশিষ্ট ব্যবসায়ী গাজী মো. শহীদুল ইসলাম, মো. হাকিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের স্লোগান ‘মানবতার দুয়ার খুলে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ উল্লেখ করে বক্তারা বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট