1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে মিলছে নানা প্রজাতির গাছ দক্ষিণ চট্টগ্রামের বানভাসী মানুষের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি যশোর রেলস্টেশনে অভিযান: অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনীসহ ৩ নারী আটক যশোর ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল এক তরুণের, হাসপাতালে আরেকজন যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ

যশোরের দিনে দুপুরে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট বাজার এলাকায় দিনের আলোতেই তালা ভেঙে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আবুল কালাম আজাদ (লিটন) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তিনি রাজারহাট বাজারের একটি মুরগির দোকানের সামনে তার মোটরসাইকেলটি তালাবদ্ধ করে বাজার করতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন, সেখানে আর মোটরসাইকেলটি নেই।

তিনি অভিযোগে উল্লেখ করেন, সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মোটরসাইকেলের তালা ভেঙে কৌশলে সেটি চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেল বা চোরদের সন্ধান পাননি।

ঘটনার বিষয়ে স্থানীয়দের অবহিত করা হলেও কোনো সূত্র না পাওয়ায় পরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সাক্ষী হিসেবে একজন স্থানীয় বাসিন্দার নামও উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মোটরসাইকেলটি ১০০ সিসি হিরো স্প্লেন্ডার, লাল রঙের। এর রেজিস্ট্রেশন নম্বর যশোর-হ-১৬-৩১৭৬ এবং আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।

ভুক্তভোগীর দাবি, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে প্রকৃত চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট