1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপার থেকে আবারও একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দে কয়েকটি এলাকার ঘরবাড়িও কেঁপে ওঠে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরেও টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের বিপরীত দিক থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এ সময় সীমান্তের ওপারে ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও দাবি করেছেন কয়েকজন বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ-সংক্রান্ত কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে বুধবার রাতে সীমান্তের ওপারে মংডু এলাকায় বিমান থেকে বো’মা হামলার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান। নাফ নদীতে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলেও শব্দ শুনে দ্রুত ফিরে আসেন বলে জানিয়েছেন।

হোয়াইক্যং ইউনিয়নের এক জনপ্রতিনিধি বলেন, গত এক বছরে সীমান্তের ওপারে বিভিন্ন সশস্ত্র পক্ষের সংঘর্ষের কারণে সীমান্তবাসী দীর্ঘদিন আতঙ্কে ছিলেন। নতুন করে বিস্ফোরণের ঘটনায় সেই উদ্বেগ আবারও বেড়েছে।

এদিকে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্তে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সীমান্তবর্তী বাসিন্দাদের গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট