1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে ঈদের নামাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে আহতের অভিযোগ এক মুঠো সুখ’র উদ্যোগে যশোরে শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা যশোরে শ্যালিকার ধর্ষণ অভিযোগে মামলা, সাংবাদিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ চিকিৎসক দুলাভাইয়ের যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি,থানায় অভিযোগ যশোরে মোটরসাইকেল সংঘর্ষে গ্যাসের দোকানের কর্মচারীর মৃত্যু যশোরে ৫২ বোতল বিদেশি মদসহ হোটেল ম্যানেজার গ্রেফতার দামুড়হুদায় প্রকাশ্য ১১০টি গাছ কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা: চার আসামী কারাগারে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপলক্ষে যশোরে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল যশোরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে অপসারণের দাবি

আগামীকাল থেকে দেশের জুয়েলারি দোকান বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৯৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের সকল জুয়েলারি দোকান আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজুসের সহসভাপতি রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক বিবৃতিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাজুসের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের অধিকাংশের ফোন বন্ধ পাওয়া যায়। তবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিপনুল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এসব মামলার ভিত্তিতে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে কোনো দলে নেতৃত্বস্থানীয় পদে ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট