1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

যশোরে ককটেল বিস্ফোরণে একজন নিহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১২৮৫ বার পড়া হয়েছে

যশোরে ককটেল বিস্ফোরণে একজন নিহত, ঈদের দিন সকাল থেকে উত্তেজনার জেরে ঘটেছে ঘটনা

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৭ জুন ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুবপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতের সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন আব্দুল হাই। দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, ঘটনার পেছনে দিনের শুরুতেই এক ঈদ জামাতকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের একটি ঈদগাহ মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে বিকেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে। বিকেলে একদল যুবক মোটরসাইকেলে এসে আব্দুল হাইয়ের ওপর ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। এলাকাজুড়ে উত্তেজনা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট