1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম যশোরে আদালতের রায়ের পরও জমি বুঝে পাননি বাদীপক্ষ, দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু যশোর সীমান্তে আ.লীগের পলাতক সদস্যদের তথ্য দিলে বিশেষ পুরস্কার দেবে বিজিবি যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি যশোরে পুলিশের বিশেষ অভিযান, ৫৪ চেকপোস্টে তল্লাশি; জব্দ ৩২ মোটরসাইকেল, গ্রেপ্তার ২ যশোর হামিদপুরে ফুটবল ফাইনালে টাইব্রেকারে চ্যাম্পিয়ন পশ্চিমপাড়া যশোরে মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ মনিরামপুরে মাদক পরিবহনে নতুন কৌশল, বাহক হিসেবে ব্যবহারের অভিযোগ কিশোরদের বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

যশোরে স্কুলছাত্র অপহরণ ও চাঁদা দাবি: দুই যুবক আটক, মামলা ৫ জনের বিরুদ্ধে | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৭৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন—যশোর শহরের খোলাডাঙ্গা মফিজপাড়া এলাকার জাহিন মির্জা এবং শংকরপুর এলাকার রাতিন।

ভুক্তভোগী ছাত্র শাফিন আহম্মাদ আনমোল (১৫) যশোর শিক্ষাবোর্ড স্কুলের শিক্ষার্থী। শুক্রবার সন্ধ্যায় এমএম কলেজ গেট এলাকায় অবস্থানকালে চারটি মোটরসাইকেলে এসে কিছু যুবক তাকে ঘিরে ধরে। ধারালো অস্ত্র দেখিয়ে তারা ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় শাফিনকে মারধর করে জখম করে এবং জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

আপন মোড়ে পৌঁছালে শাফিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অপহরণকারীদের দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বাকিরা পালিয়ে যায়।

ঘটনার পর শাফিনের বাবা ও পৌরসভার সাবেক কাউন্সিলর জাহাঙ্গির আহম্মেদ শাকিল কোতোয়ালি থানায় মোট পাঁচজনের নামে মামলা করেন। পলাতকদের মধ্যে রয়েছেন—রাতিনের ভাই রোহান, খোলাডাঙ্গার আশা এবং শংকরপুরের সাজিদ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে।

জানা গেছে, অভিযুক্তরা স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট