1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে ‘নগদ’-এর ৫৫ লাখ টাকা ছিনতাই: নাটকীয় মোড়, আটক ৭, উদ্ধার ৩২ লাখ টাকা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৯১ বার পড়া হয়েছে

মিরাজ হোসেন তপুঃ

যশোরের মণিরামপুরে ‘নগদ’ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুরুতে যেটিকে সরাসরি ছিনতাই বলা হচ্ছিল, তদন্তে সেটি নাটকীয় মোড় নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি—এটি ছিল পূর্বপরিকল্পিত একটি ‘নাটক’।

ঘটনাটি ঘটে ১৭ জুন সকাল সাড়ে ৯টার দিকে, মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা মোড়ে। নগদের স্থানীয় শাখা ব্যবস্থাপক রবিউল ইসলামের দাবি অনুযায়ী, তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৫-৫৯২৩) পথিমধ্যে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলযোগে আসা চার দুর্বৃত্ত গাড়ি থামিয়ে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

তবে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তে সম্পূর্ণ ভিন্ন চিত্র সামনে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ‘ছিনতাই’ ছিল সাজানো একটি ঘটনা। নাটক বাস্তবায়নে ব্যবহৃত হয়েছে পরিচিত ব্যক্তিদের, যারা হেলমেট পরে ‘দুর্বৃত্ত’ সেজে ঘটনাটি পরিচালনা করে।

তদন্তের অংশ হিসেবে ১৭ জুন রাত ৯টার দিকে চারজন সন্দেহভাজনকে আটক করে ডিবি পুলিশ। পরে ১৮ জুন সকাল পর্যন্ত মণিরামপুর ও যশোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভুঁইয়া জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং এখন পর্যন্ত ৩২ লাখ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকার সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য আজ (১৮ জুন) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট