1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সন্ত্রাসবিরোধী আইনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু

২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ, তালিকায় মৌসুমী, নুসরাত ও সাবিলা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

চলচ্চিত্র ও বিনোদন জগতের পরিচিত মুখ মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ ২৫ জন তারকার ব্যাংক হিসাব সাময়িকভাবে জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কর পরিশোধে গাফিলতির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর কর্মকর্তারা। এনবিআর-এর কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন-এর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত তারকাদের মধ্যে আরও রয়েছেন—চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেতা আহমেদ শরীফ, শবনম পারভীন ও নুসরাত ইয়াসমিন তিশা।

এনবিআর সূত্রে জানা যায়, সময়মতো আয়কর না দেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই ইতোমধ্যে বকেয়া কর পরিশোধ শুরু করেছেন, আবার কেউ কেউ সময় চেয়ে আবেদন করেছেন। সংশ্লিষ্টদের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট