1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টারের উদ্যোগে দিনব্যাপী দাওয়াতি মজলিস ও কর্মশালা হতে যাচ্ছে | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২২৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের লোন অফিসপাড়ায় অবস্থিত আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টার-এর উদ্যোগে আগামী বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ তারিখে একদিনব্যাপী দাওয়াতি মজলিস ও কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাঈ, হযরত মাওলানা কালিম সিদ্দিকী (হাফিজাহুল্লাহ)-এর খলিফা, প্রখ্যাত দাঈ মুফতি জুবাইর আহমেদ (হাফিজাহুল্লাহ)।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন শাইখুল হাদীস আল্লামা নাসীর উদ্দীন যুক্তিবাদী, যিনি গোপালগঞ্জ জেলার একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও যুক্তিভিত্তিক বয়ানের জন্য পরিচিত।

সভাপতিত্ব করবেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি আল্লামা আনোয়ারুল করিম যশোরী।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। যশোর সদর উপজেলার সম্মিলনী স্কুল সংলগ্ন মসজিদে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম, দাঈ, ইমাম, শিক্ষক ও ইসলামি মনোভাবাপন্ন ব্যক্তিবর্গের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজক সংগঠন আন-নূর ইসলামী দাওয়াহ সেন্টারের সভাপতি মুফতি মুজিবুর রহমান (দা.বা.) এক বিবৃতিতে ইসলামপ্রিয় মুসলিম সমাজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে দাওয়াতি কাজের অগ্রগতিতে অংশ নেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছেন।

📌 স্থান: সম্মিলনী স্কুল সংলগ্ন মসজিদে, লোন অফিসপাড়া, যশোর
📆 তারিখ: ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
🕗 সময়: সকাল ৮টা – রাত ১০টা
📞 যোগাযোগ: ০১৩২৭-৬৯০৭৮৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট