1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

যশোরে সাংবাদিক পুত্র ছুরিকাহত | যশোর জার্নাল

আসিফ সেতু
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভির পুত্র জিহাদ হোসাইন (১৬) ছুরিকাহত। শুক্রবার সন্ধ্যায় শহরের ডিসি কোর্ট এলাকায়
এ ঘটনা ঘটে। আহত জিহাদ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় জিহাদ তার এক বন্ধুর সঙ্গে ডিসি কোর্ট এলাকা ঘুরতে গেলে হঠাৎ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জিহাদের পকেটে হাত দিলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তদের একজন ধারালো চাকু দিয়ে জিহাদের ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধু তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জিহাদের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ডিসি কোর্ট এলাকা সাধারণত জনসমাগমপূর্ণ হলেও সম্প্রতি সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট