1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জমি বিরোধে কিশোর নিহতের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ যশোর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হাশিমপুর বাজারে দৈনিক বার্তা অফিস পরিদর্শন যশোরে শিশুকে প্রধানমন্ত্রীর উপহার, পরিবারে আনন্দের আবেগঘন মুহূর্ত যশোরের ফেরদৌস পরশ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটিতে, ঐক্যের আহ্বান যশোরে ভেজাল মধু ও নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, কারাদণ্ড ও জরিমানা যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন এপ্রিলের শেষে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা

‘জিরো রিটার্ন’ দাখিল শাস্তিযোগ্য অপরাধ: এনবিআর | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় অপরাধ—এমন সতর্কতা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ধরনের মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এসব পোস্টে সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়ার ভুল ধারণা প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।

সংস্থাটি জানায়, আয়কর আইন, ২০২৩ অনুযায়ী প্রত্যেক করদাতাকে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে আইন অনুযায়ী ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে সর্বোচ্চ ৫ বছরের জেল হতে পারে।

এনবিআর আরও বলেছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য দেওয়া বাধ্যতামূলক। দেশের উন্নয়নে অংশ নিতে সঠিক ও সৎভাবে রিটার্ন দাখিল করাকে নাগরিক দায়িত্ব হিসেবে পালন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট