1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই সংঘর্ষ ঘটে। এর আগে সন্ধ্যায় একই স্থানে প্রথম দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে নুর ছাড়াও আহত হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মেহবুবা ইসলাম (৩০) ও পুলিশ পরিদর্শক আনিসুর রহমান (৪২)। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়। অপরদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নুরকে লক্ষ্য করে ধাওয়া দিলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে সেনা টহল টিম ও পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট