1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরের উন্নয়নে ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

বৃহত্তর যশোরের উন্নয়নে দলমত নির্বিশেষে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দীর্ঘ সময় পর যশোরের সামনে একটি সম্ভাবনাময় সময় এসেছে। প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে যশোরের প্রতিনিধিত্ব বাড়ায় এ সুযোগ কাজে লাগাতে পারলে জেলার উন্নয়নে গতি আনা সম্ভব।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ঐতিহ্যের যশোর: আগামী পথচলা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে যশোর সাংবাদিক ফোরাম, ঢাকা।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যশোরের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন। তাঁদের মধ্যে সমন্বয় জোরদার করা গেলে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি সমন্বয়ই উন্নয়নের ভিত্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পদ-পদবি নির্ভর সম্পর্কের সমালোচনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাময়িক অবস্থান বা ক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক স্থায়ী হয় না। ব্যক্তি বা গোষ্ঠীভিত্তিক বলয়ের বাইরে এসে সম্মিলিতভাবে কাজ না করলে সামষ্টিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

বক্তব্যে তিনি তাঁর প্রয়াত পিতা, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সময় ও ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সম্পর্কের আচরণ বদলে গেলে তা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল দেয় না। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক আস্থার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ঐক্যের অভাব অনেক সময় সম্ভাবনাকে ব্যর্থ করে দেয়। ব্যক্তি উদ্যোগের চেয়ে সমন্বিত সিদ্ধান্ত বেশি কার্যকর—এমন মন্তব্য করে তিনি যশোরের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আহ্বায়ক মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। এছাড়া রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব নাজিম উদ দৌলা সাদি এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সংগঠক হাসান ওয়ালী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট