1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩ মেয়ের মৃত্যুর মামলা করায় মাকে ছুরিকাঘাত নতুন পে-স্কেলে বেতন বাড়ল কত, কোন গ্রেডে কত? মনিরামপুরে ৯ টাকার চারা রোপণে খরচ দেখানো হয়েছে ৫০০ টাকা NPJA বাংলাদেশ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হলেন যশোর জার্নালের প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতু ক্যাম্প-৮ইতে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ ছয় বছরের শিশু; আতঙ্কে রোহিঙ্গারা যশোরে বাড়িতে ঢুকে ২ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, নারী হাজতিকে ফুল দিলেন কারাগারের জেলার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী হাজতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। পরে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।

যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯)-কে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে যশোরের চুরামনকাটি এলাকায় পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়ে ওঠে।

একপর্যায়ে অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থা করে।

নবজাতকের জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার, অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। পরে যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ নারী হাজতি ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করা হয়েছে।

একটি শিশুর জন্ম কারাগারের কঠিন বাস্তবতার মধ্যেও মানবিকতার এক ভিন্ন পরিবেশ তৈরি করেছে। সংশ্লিষ্টরা নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট