1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর উপশহর পুলিশ ক্যাম্পে নতুন আইসি অলক কুমার দে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক খুলনায় বিএনপি অফিসে ঢুকে দুজনকে গু’লি, আ’হত ২ দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড বেনাপোল সীমান্তে বিজিবির অ’ভিযানে বিপুল পরিমাণ অ’বৈধ পণ্য জব্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি ভ্রমণ ভিসা স্বাভাবিক না হওয়ায় বেনাপোলে কমছে যাত্রী চলাচল শেকৃবির পিএইচডি প্রথম সেমিস্টারে কৃতিত্ব দেখালেন যশোর মণিরামপুরের সন্তান বিএম আলমগীর কবীর পুলিশ সপ্তাহ-২০২৬ এ সম্মাননা পেলেন পিবিআই যশোরের এসআই আলমগীর হোসেন যশোরে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

যশোরে স্কুলছাত্রীকে কেন্দ্র করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ, আদালতে মামলা | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩১৮৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের সদর উপজেলায় বাথরুমে গোসল করার সময় অষ্টম শ্রেণির এক ছাত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে হায়াতুন রহমান সুজন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে এই মামলা করেছেন। অভিযুক্ত সুজন সদর উপজেলার লেবুতলা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আতর আলী বিশ্বাসের ছেলে।
যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার (পিবিআই) যশোরকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। একই এলাকার বাসিন্দা হওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন আপত্তিকর কথা বলত। বিষয়টি সুজনের পরিবারকে জানানোর পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।
বাদী আরও জানান, গত ১৫ মার্চ দুপুর আড়াইটার দিকে তার মেয়ে বাড়িতে বাথরুমে গোসল করছিল। পূর্ব পরিকল্পিতভাবে সুজন বাথরুমের ছাদে উঠে তার মোবাইল ফোনে মেয়ের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। একপর্যায়ে বিষয়টি টের পেয়ে গেলে সুজন দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার পর সুজনের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, বরং অভিযুক্ত সুজন আরও উত্তেজিত হয়ে ওঠে।

নিরুপায় হয়ে ভুক্তভোগীর পিতা ১৬ মার্চ যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে থানা পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে দীর্ঘ সময় ধরে তাদের ঘোরাতে থাকে। এতে সুজন আরও বেপরোয়া হয়ে ওঠে। অবশেষে বাধ্য হয়ে ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট