1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

স্বামীর কবর দেখতে গিয়ে ‘হেনস্তার’ শিকার জুলাই শহীদের স্ত্রী রহিমা বেগম | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ মঞ্জুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম স্বামীর কবর দেখতে গিয়ে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা থানায় তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

রহিমা বেগম জানান, ২০২৪ সালের ২০ জুলাই গাজীপুরের জয়বাংলা রোডে পুলিশের গুলিতে নিহত হন তার স্বামী রিকশাচালক মঞ্জুরুল ইসলাম। পরে তাকে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ান গ্রামে দাফন করা হয়। স্বামীর মৃত্যুর পর তিনি দুই শিশুসন্তানসহ স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই শ্বশুরবাড়ির লোকজনের দুর্ব্যবহারের কারণে তিনি বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন।

বর্তমানে তিনি সাহেববাজার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় সন্তানদের নিয়ে অবস্থান করছেন। মঙ্গলবার বিকেলে ছোট মেয়ে মোহনা আক্তার (৫) বাবার কবর দেখতে চাইলে রহিমা সন্তানদের নিয়ে জুয়ান গ্রামে যান। সেখানে পৌঁছালে শ্বশুর ও শাশুড়ি তাকে দেখে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ছোট দেবর শহিদুল ইসলাম (২৬) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এলাকাছাড়া করার হুমকি দেন।

রহিমা বেগমের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে শহিদুল ইসলাম তার বুকে লাথি মারেন, যার ফলে তিনি কোলে থাকা শিশুসন্তানসহ মাটিতে পড়ে যান। ঘটনার পরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম মুঠোফোনে জানান, ভাবির সঙ্গে তার কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছে ঠিকই, তবে মারধরের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট