1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর জেলার চৌগাছায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

১০ এপ্রিল ২০২৫, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর পূর্বপাড়া গ্রাম থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – মোঃ আসাদুল ইসলাম (৩৮), পিতা মৃত ইমান আলী, মাতা মোছাঃ আয়াতুন নেছা। তাকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
মোঃ আলমগীর হোসেন টুকু (৪৬), পিতা মৃত ছানার উদ্দিন, মাতা মোছাঃ জাহানারা বেগম। তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

অভিযান-পরবর্তী পৃথক দুইটি ঘটনায় উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ ও উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট