1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

দীর্ঘ এক যুগ পর টাউন হল মাঠে বর্ণিল শিল্প ও বাণিজ্য মেলার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২৩৯ বার পড়া হয়েছে

মিরাজ হোসেন তপু, যশোর:

যশোরে এক দশকেরও বেশি সময় পর আবারও যশোর টাউন হল মাঠে বসেছে শিল্প ও বাণিজ্যে মেলা।
যশোর চেম্বার অব কমার্সের উদ্যোগে শনিবার (১২ এপ্রিল২০২৫) যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল ইসলাম চান, সমন্বয়ক সাজ্জাদ হোসেন বাবুসহ ব্যবসায়ী ও সমাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, একজন উদ্যোক্তা যখন কোনো পণ্য উৎপাদন করেন, তখন সেটি প্রদর্শনের জন্য বড় একটি প্ল্যাটফর্ম হয় মেলা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। তবে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে উদ্যোক্তাদের জন্য ব্যবসার পথ মসৃণ হয় না, বরং তা কঠিন হয়ে ওঠে।

তিনি আরও বলেন, এ ধরনের মেলা কেবল বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, বরং স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরারও একটি মাধ্যম। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এমন আয়োজন আরও বাড়ানো দরকার।
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হলো এই অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধি করা এবং স্থানীয় উৎপাদন ও পণ্যের প্রসার ঘটানো। যশোরের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য মেধাবী উদ্যোক্তা রয়েছেন, যারা নিজেদের পণ্য প্রচারের সুযোগ পাচ্ছেন না। এই মেলার মাধ্যমে আমরা সেই সুযোগ তৈরি করতে চাই।

এবারের মেলায় অংশ নিচ্ছে শতাধিক স্টল। থাকছে দেশি ও আন্তর্জাতিক মানের পোশাক, হস্তশিল্প, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, গৃহসজ্জাসামগ্রীসহ নানা ধরনের পণ্যের সমাহার। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ও উদ্ভাবন।

আয়োজকরা জানিয়েছেন, মাসব্যাপী এই মেলায় শিশুদের জন্য অসংখ্য বিনোদন রাউন্ড রয়েছে। দর্শনার্থীদের জন্য থাকবে প্রবেশ মূল্য ১০ টাকা এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এক যুগ পর এমন একটি আয়োজন শহরবাসীকে যেমন উৎসাহী করেছে, তেমনি স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যেও নতুন আশার সঞ্চার ঘটিয়েছে। মেলার মাধ্যমে যশোরের অর্থনীতিতে নতুন গতি আসবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট