1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

নাভারণে চলন্ত ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা—ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

নাভারণে চলন্ত ট্রাকের ওপর গাছের ডাল ভেঙে পড়েছে, বড় দুর্ঘটনা থেকে রক্ষা—ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবি
রাস্তার দুই পাশে পুরনো গাছগুলো এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ বাজারের বুরুজবাগান হাইস্কুল সংলগ্ন অংশে আজ একটি কৃঞ্চচূড়া গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে একটি চলন্ত ট্রাকের ওপর। এতে ট্রাকসহ আশপাশে থাকা পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনার পরপরই শার্শা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছের ডাল অপসারণ করে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। বর্তমানে সড়কে যান চলাচল সচল রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের দুই পাশে অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এ অবস্থায় তারা দ্রুত এসব গাছ অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট