1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ সাংবাদিক মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে এনপিজেএ, আইবিএন নিউজ ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের শোক মীর দিনার হোসাইনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির শোক প্রকাশ এনপিজেএ’র বাংলাদেশ উপদেষ্টা মীর দিনার হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড

যশোর শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কদমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে তৌহিদ (১৮) ও যশোর শহরের উপশহর নিউমার্কেট এলাকার রুবেলের ছেলে রাজিন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৌহিদ পালবাড়ী এলাকার সোনালিকা গ্যাসের দোকানে কর্মরত। ঘটনার সময় তিনি শহর থেকে পালবাড়ীর দিকে যাচ্ছিলেন। অপরদিকে রাজিন আমবটতলা স্কুলের দশম শ্রেণির ছাত্র, তিনি পালবাড়ী থেকে শহরের দিকে আসছিলেন। কদমতলা এলাকায় পৌঁছালে তাদের দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত দুই যুবক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট