1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে নড়াইল এক্সপ্রেস পরিবহন অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

জিহাদ হোসেনঃ

মাদকবিরোধী অভিযান চালিয়ে যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ রনি শেখ (২১), পিতাঃ মোঃ দেলোয়ার শেখ, সাং– কুমড়াখালী, ইউপি– পেয়ারপুর, থানাঃ মাদারীপুর সদর, জেলা– মাদারীপুর।

অভিযানটি পরিচালিত হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে। ২২ এপ্রিল যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের দাইতলা ব্রিজের পূর্ব পার্শ্বে যশোর-নড়াইল মহাসড়কের উপর দণ্ডায়মান “নড়াইল এক্সপ্রেস” পরিবহন নামক একটি বাসে তল্লাশি চালিয়ে যশোরগামী যাত্রী রনি শেখের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা।

ঘটনার পর উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। জানা গেছে, গ্রেপ্তারকৃত রনি শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট