1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে এক সহকারী শিক্ষককে বিদ্যালয় চলাকালে বহিরাগত কয়েকজনের সহযোগিতায় বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মো. কামরুজ্জামান ১৩ আগস্ট ২০২৬ তারিখে যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি জানান, ওইদিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী ক্লাস নেন। পরে নবম শ্রেণির ক্লাস পরিচালনার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে তাকে ডেকে পাঠান। এরপর তাকে টানাহেঁচড়া ও গালিগালাজ করে শিক্ষার্থীদের সামনে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ইছালী গ্রামের কয়েকজন এবং ফুলবাড়ী গ্রামের একজনের নেতৃত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ প্রায় ১০-১২ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে তাকে বিদ্যালয়ে আর না আসার জন্য বলা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টির সমাধান করে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন শিক্ষক কামরুজ্জামান।

অভিযোগের সঙ্গে একটি বরখাস্তের আদেশ প্রত্যাহার সংক্রান্ত কপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অভিযুক্ত অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট