1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় সাব রেজিস্ট্রারকে তুলে নেওয়ার অভিযোগ, ৪০ মিনিট পর ফিরলেন যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা

যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক; যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ফার্মেসি থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেটের হিসাব না মেলার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবীর বাপ্পী তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কমিটিতে কতজন সদস্য রয়েছেন এবং কারা দায়িত্ব পেয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন মেডিসিন স্টোরের রেজিস্টারে স্বাক্ষর করে ৫ হাজার পিস কেফুক্লেভ ট্যাবলেট গ্রহণ করেন ফার্মাসিস্ট জহুরুল ইসলাম। নিয়ম অনুযায়ী, স্টোর থেকে ওষুধ নেওয়ার পর তা হাসপাতালের ফার্মেসিতে জমা এবং রোগীদের মধ্যে বিতরণের হিসাব রেজিস্টারে সংরক্ষণ করার কথা।

তবে ফার্মেসির রেজিস্টার পর্যালোচনায় ওই পরিমাণ ওষুধ জমা ও বিতরণের প্রয়োজনীয় হিসাব পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী দাবি করেন, ফার্মেসিতে ওষুধের হিসাবের অসঙ্গতিটি প্রথমে নজরে আসে। তার ধারণা, বিপুল পরিমাণ ওষুধের হিসাব না মেলার ঘটনায় একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা প্রয়োজন।

তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওষুধের হিসাবের প্রকৃত অবস্থা এবং এ ঘটনায় কারও দায়িত্ব বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট