1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

মনিরামপুরে রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ সচেতনতা সৃষ্টি উপলক্ষে স্কুল ক্যাম্পেইন | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৬৫১ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান নয়ন,মণিরামপুর||

উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে মনিরামপুর আদর্শ সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি উপলক্ষে স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম।

আশ্বাস প্রকল্পের আওতায় ২২ এপ্রিল ২০২৫ তারিখ সকালে যশোর জেলার মনিরামপুর উপজেলায়, মনিরামপুর আদর্শ সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদে বিদেশ গমন বিষয়ে সচেতনতা বৃদ্ধি উপলক্ষে ক্যাম্পেইন প্রোগ্রামের আলোকে অডিও ভিজুয়াল শো, শপথবাক্য পাঠ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল ও সহকারি শিক্ষক মন্ডলী সহ ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের দলীয় কাজের মধ্যদিয়ে পাচারের বিভিন্ন কৌশল এবং পাচার প্রতিরোধে করনীয় বিষয়গুলি তুলে ধরা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এএসএম জিল্লুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চলনার দায়িত্ব পালন করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল। এছাড়া আশ্বাস প্রকল্পের কার্যক্রম এবং ক্যাম্পইন প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল।

আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট