1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

শার্শায় ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

শার্শা উপজেলা কলেজ অডিটরিয়ামে ২৩ এপ্রিল ২০২৫, বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শওকত মেহেদী সেতু, শার্শা থানার ওসি এ কে এম রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম ফারুক, একাডেমিক সুপারভাইজার এ কে এম নূরুজ্জামান এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরিফুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের উপপরিচালক মোঃ আসলাম হোসেন। তিনি মাদকের ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে করণীয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা ও তা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই মাদকবিরোধী আন্দোলনকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট