1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমি ও ফ্ল্যাট বাড়ি জব্দ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

জেমকন গ্রুপের প্রধান ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা শতকোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বৃহস্পতিবার এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক রেজাউল করিমের দাখিল করা আবেদনে বলা হয়, কাজী নাবিল ও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা জমি, ফ্ল্যাট, বাড়ি এবং বিদেশি বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন। অনুসন্ধান চলমান থাকায় এসব সম্পদ যাতে হস্তান্তর বা বিক্রি করা না যায়, সে জন্যই আদালতের এই সিদ্ধান্ত।

জব্দকৃত সম্পদের মধ্যে কাজী নাবিল আহমেদের নামে রয়েছে পঞ্চগড়, খুলনা ও ঢাকায় বিস্তৃত প্রায় ৩৬২ একর জমি ও একাধিক ফ্ল্যাট। তাঁর বাবা, প্রয়াত কাজী শাহেদ আহমেদ, মা আমিনা আহমেদ এবং ভাইয়েরাও এই আদেশের আওতায় এসেছেন। উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান ও যশোরে স্থাপনা ও জমি।

এছাড়া, কাজী নাবিলের ভাই কাজী আনিস আহমেদ যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই প্রায় ৭৫ কোটি টাকার সমপরিমাণ শেয়ার কিনেছেন বলে অভিযোগ উঠেছে। আদালত এই বিনিয়োগের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন।

দুদক জানিয়েছে, সম্পদের উৎস ও বৈধতা যাচাইয়ের জন্য তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট