1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

যশোরে তালের রস খেয়ে একই পরিবারের ছয়জন হাসপাতালে ভর্তি | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৭২৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের অভয়নগরে তালের রস খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের ছয়জন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) ভোরে তাদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আক্রান্তরা হলেন মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাচারীবাড়ি এলাকার বাসিন্দা লক্ষ্মণ দাসের স্ত্রী জয়ন্তী দাস (৩৫), তাদের ছেলে স্বপন দাস (২০), মেয়ে বর্ষা দাস (১১) এবং সুভাষ দাসের তিন ছেলে পরম দাস (৭), পরশ দাস (১২) ও আকাশ দাস (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তালের রস খাওয়ার পর শুক্রবার সকাল থেকে পেটব্যথা, পাতলা পায়খানা, বমি ও জ্বরের মতো উপসর্গে আক্রান্ত হন। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার ভোরে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।

ভুক্তভোগী জয়ন্তী দাস জানান, তালের রস খাওয়ার পর থেকেই পরিবারের সবাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। পেটের সমস্যা ও জ্বর থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এরমধ্যেই একই পরিবারের ছয় সদস্য তালের রস খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট