1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার, মোবাইল কোর্টে অর্থদণ্ড ও কারাদণ্ড | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। সোমবার (২৯ এপ্রিল ২০২৫) এ অভিযান পরিচালনা করা হয় অধিদপ্তরের “ক” সার্কেল, যশোর-এর পক্ষ থেকে।

অভিযানটি পরিচালিত হয় উপপরিচালক মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইয়াছিন (২৬), ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সাজেদুর রহমান সাজু (২৯) এবং আরও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সাগর আলী (২৬) কে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিন আসামিকেই দোষী সাব্যস্ত করা হয়। মোঃ ইয়াছিনকে ১০০০ টাকা অর্থদণ্ডসহ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, সাজেদুর রহমান সাজুকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের কারাদণ্ড এবং সাগর আলীকে একইভাবে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর।m…

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট