1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেফতার, উদ্ধার ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট যশোরে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ ঢাকা-যশোর প্রভাতী ট্রেনের দাবিতে ৬ জুলাই যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি যশোরের বকচর থেকে রাজারহাট: ফের সক্রিয় নকল-ভেজাল মবিল চক্র টেকনাফ সীমান্ত কাঁপিয়ে একের পর এক বিস্ফোরণ, সতর্ক অবস্থানে বিজিবি যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সংঘর্ষ, মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে হামলার অভিযোগ চৌগাছায় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আহত চীন সফরের শেষ দিনে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক, সই হলো ১৭ সমঝোতা স্মারক শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স

যশোরে স্বর্ণ পাচার রুখে দিল পুলিশ, ১০ বারসহ যুবক আটক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৩৮৬ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম শুভ ঘোষ (৩২)। তিনি মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনীল ঘোষের ছেলে।

রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) এস আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে ডিউটির সময় সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি অভিযান চালান। এ সময় সন্দেহভাজন হিসেবে শুভ ঘোষকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে মোট ১ কেজি ১৯২ দশমিক ৬৯ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি বিশ লাখ টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট