1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

স্বাস্থ্যখাতে সংস্কার: চিকিৎসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হবে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

চিকিৎসকদের সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সরাসরি যোগাযোগ বন্ধে সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, ভবিষ্যতে প্রতিনিধিদের ই-মেইলের মাধ্যমেই ওষুধের তথ্য পৌঁছে দিতে হবে।

চিকিৎসা ব্যবস্থায় অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের প্রবণতা কমাতে প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখার বাধ্যবাধকতার বিষয়টিও সুপারিশে অন্তর্ভুক্ত রয়েছে। কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।

সোমবার (৫ মে) সকাল ১১টায় এই প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর পৌনে ১২টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে কমিশনের সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

২০২৪ সালের ১৭ নভেম্বর স্বাস্থ্যখাত সংস্কারের উদ্দেশ্যে জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের এই কমিশন গঠিত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিভিন্ন খাতে সংস্কারের জন্য একাধিক বিশেষজ্ঞ কমিশন গঠন করা হয়। ইতোমধ্যে কয়েকটি কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ফেসবুক স্ট্যাটাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্যখাতে দুর্নীতি হ্রাসসহ রোগীদের স্বার্থে বড় পরিবর্তন আসবে। ওষুধ কোম্পানির সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক আরও স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট