1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষা বোর্ড। বুধবার (৬ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বোর্ড জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থীর ফলাফলে কোনো প্রভাব পড়বে না।

জানা গেছে, গত ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায় কালীগঞ্জের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে অংশ নেওয়া এক অনিয়মিত পরীক্ষার্থীকে নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষা শেষে বাসায় গিয়ে বিষয়টি বুঝতে পেরে ওই পরীক্ষার্থী কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন— সুন্দুরপুর চাঁদবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম এবং কে পি কে বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন।

এ ছাড়া কেন্দ্র সচিব ও সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তারকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে সহকারী প্রধান শিক্ষক গৌতম তরফদারকে নতুন কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে বিদৌরা আক্তারের দাবি, অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র তিনি আগে থেকেই চিহ্নিত করে সংশ্লিষ্ট শিক্ষকদের বুঝিয়ে দিয়েছিলেন এবং এ সংক্রান্ত ভিডিও প্রমাণও রয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থী যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই অনুযায়ী তার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট