1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

জন্ম নিবন্ধনে গড়িমসি ও ঘুষের অভিযোগ, ইউএনও কার্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জন্ম নিবন্ধন সেবা দিতে গড়িমসি এবং টাকা দাবি করার অভিযোগ উঠেছে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত সুরঞ্জিত শর্মা, যিনি ইউএনও’র সিএ (কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতে গেলে সংশ্লিষ্ট এই কর্মকর্তার কাছে একাধিকবার যেতে হয়। আবেদন জমা দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না করে নানা অজুহাতে দীর্ঘসূত্রিতা করা হয়। পরবর্তীতে কাজ দ্রুত করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, তিনি প্রায় দুই মাস ধরে জন্ম নিবন্ধনের জন্য ঘুরছেন। “প্রতিবারই নতুন করে বিভিন্ন কথা বলা হচ্ছে। এখন বলা হচ্ছে, নতুন ইউএনও এসেছেন—তিনি নাকি বিষয়টি ভালোভাবে বোঝেন না, তাই সময় দিতে হবে। এভাবে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে,” বলেন তিনি।

এছাড়া, অভিযোগ রয়েছে—অফিসে উপস্থিত থাকলেও অধিকাংশ সময় তাকে নিজ দপ্তরে পাওয়া যায় না। স্বল্প সময় অবস্থান করে তিনি বাইরে চলে যান, যার ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হয়।

ভুক্তভোগীরা জানান, নির্ধারিত সময়ে সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। টাকা ছাড়া কাজ এগোয় না—এমন অভিযোগও তুলেছেন অনেকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন অনিয়ম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট