1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

মনিরামপুরে মাদক সচেতনতায় এ এস আই শহিদুল ইসলামের বিশেষ উদ্যোগ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

মেহেদী হাসান নয়ন,মনিরামপুরঃ

মনিরামপুর থানার এ এস আই শহিদুল ইসলাম সম্প্রতি তাঁর ফেসবুক পেজে ট্যাপেনটাডোল ট্যাবলেট সম্পর্কে জনগণকে সচেতন করেছেন। তিনি জানিয়েছেন, এটি একটি ব্যাথা নাশক ঔষধ যা আমাদের প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয়। এই ট্যাবলেটে এ্যালকোহলের উপস্থিতি রয়েছে, যা বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে বিপজ্জনকভাবে ব্যবহৃত হচ্ছে।

তিনি সতর্ক করেছেন যে, ফেন্সিডিলের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক তরুণ এ ট্যাবলেটকে বিকল্প হিসাবে গ্রহণ করছে। মনিরামপুরের কিছু অসাধু ফার্মেসী ব্যবসায়ী এ ট্যাবলেটকে অল্প দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করে অধিক মুনাফা লাভের চেষ্টা করছে, যা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর।

শহিদুল ইসলাম জানিয়েছেন, অভয়নগরে চাকরির সময় তিনি একটি ফার্মেসী ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন, কিন্তু আইনের জটিলতার কারণে সে মাত্র দুই দিনে জামিনে মুক্ত হয়ে যায়। এ বিষয়ে তিনি অত্যন্ত হতাশ প্রকাশ করেছেন।

এক চিকিৎসকের সাথে আলোচনা করে তিনি জেনেছেন, নিয়মিত ট্যাপেনটাডোল গ্রহণ করলে দুই বছরের মধ্যে কিডনি বা লিভার ড্যামেজের মতো গুরুতর সমস্যা হতে পারে।

এ এস আই শহিদুল ইসলাম সমাজের সকলের প্রতি একটি আহ্বান জানিয়ে বলেছেন, এই মাদককে সামাজিকভাবে প্রতিহত করা ছাড়া অন্য কোন উপায় নেই। তিনি মনে করেন, আইনগত জটিলতা থাকলেও আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মনিরামপুরবাসীকে মাদকসেবনের বিরুদ্ধে সচেতন থাকতে এবং তরুণ প্রজন্মকে নিরাপদ রাখতে একযোগে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এ এস আই শহিদুল ইসলামের এমন মহৎ উদ্যোগ নেওয়ার কারণে মনিরামপুরের সর্বস্তরের জনগণের প্রশংসাই ভাসছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট