1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের চৌগাছায় বিএনপি কর্মীকে ‘হয়রানির’ অভিযোগ, পুলিশের বিরুদ্ধে ডিআইজির কাছে লিখিত অভিযোগ বিডিনিউজ পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই, এনপিজেএ বাংলাদেশের শোক যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে কৃষক কার্ড যশোরে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ অচিন্ত বিশ্বাস আটক যশোরে সিসি ক্যামেরা ও এসির তার চুরি, চক্রের দুই সদস্য আটক যশোরে জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা চলার মধ্যেই হামলা-ভাঙচুর, সিসি ক্যামেরা ভাঙার অভিযোগ কেশবপুরে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান, ছয়জনের কারাদণ্ড ও জরিমানা যশোর মনিহারের পাশে সাদিয়া ডটকমে হামলা ও ভাঙচুরের অভিযোগ যশোরে কবি-সাহিত্যিক ও সাংবাদিক অশোক ধরকে বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ফুলেল শুভেচ্ছা মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর

যশোরে ধানকাটা নালিয়া খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্বেগ | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

মিরাজ হোসেন তপু,স্টাফ রিপোর্টারঃ

যশোর সদর উপজেলার ধানঘাটা এলাকার নালিয়া খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর দেড়টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

নিহত যুবকের নাম আব্দুর রহমান (২০), তিনি শহরের বারান্দীপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে গোসল করতে বলে বাসা থেকে বের হন রহমান। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোবাইল ফোনে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তিন বন্ধু মিলে খালে গোসল করতে নামে। গোসল শেষে দুইজন উঠে এলেও রহমান নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় খোঁজ শুরু করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মৃতদেহটি উদ্ধার করা হয়। তবে উদ্ধার অভিযানের পর নিহতের সঙ্গে থাকা দুই বন্ধু সরে পড়েন বলে জানিয়েছেন এলাকাবাসী।

যশোর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মুজিবর রহমান জানান, মৃতদেহের পরনে থাকা জার্সিতে ‘রহমান’ লেখা ছিল। মরদেহটি ইউপি সদস্য আকতার হোসেনের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, একই খালে গত বছরও গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়। একই জায়গায় বারবার এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট