1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম মীর মুগ্ধ গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে যশোরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি যশোরে সাইবার অভিযানে উদ্ধার নগদ টাকা ও আলামত যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

মনিরামপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক আটক | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

মেহেদী হাসান নয়ন, মনিরামপুর:

যশোর জেলার পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূর মোহাম্মদ গাজীর তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মণিরামপুর থানা পুলিশ।

অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) তারা মিয়া ও এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল। ১২ মে ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে মণিরামপুর থানাধীন মুন্সি খানপুর গ্রামের আব্দুস সামাদের বাঁশবাগানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে আটক করা হয় মোঃ রিপন হোসেন (২৯) নামের এক যুবককে। তিনি মুন্সি খানপুর গ্রামের বাসিন্দা।

আটকের সময় রিপনের হেফাজত থেকে ৫০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

এই ঘটনায় রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মণিরামপুর থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ- ১২/০৫/২০২৫) রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

থানার সংশ্লিষ্ট এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট