1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ বাংলাদেশিদের বৈধতার আহ্বান, মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা যশোরে বেকারি কারখানায় র‌্যাবের অভিযান, উদ্ধার ২৯ বোতল মাদক উইনকরেক্স যশোরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানের জরিমানা এক লাখ টাকা দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ, দেশে ফেরাতে তৎপর দুদক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ বাতিল রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আসিফ আকবর সেতুকে দেখতে গেলেন বিএমএসএস নেতৃবৃন্দ অনুসন্ধানী সাংবাদিকতায় গিয়ে হামলা ও লুটের শিকার সাংবাদিক যশোরে মাদকবিরোধী অভিযানে ২ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে ইউপি সদস্যকে ঘিরে উত্তেজনা

যশোর প্রধান ডাকঘরে নাইটগার্ডের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে জনমনে প্রশ্ন | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোর প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) একটি নির্মাণাধীন কক্ষে থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরার মোহম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের বাসিন্দা এবং আকবর আলীর ছেলে। ঘটনার সময় তিনি রাতের ডিউটিতে ছিলেন।

সকালে সহকর্মীরা তাকে ডাকঘরের পেছনের নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

রবিউলের শ্যালক শামীম জানান, দুই মাস আগে বদলির কারণে যশোরে আসেন রবিউল। পরিবার—স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে—মাগুরাতেই অবস্থান করছেন। হঠাৎ এমন মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছেন না বলেও জানান তিনি।

ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, নাইটগার্ড হিসেবে রবিউল নিয়মিত দায়িত্ব পালন করতেন। সহকর্মীদের কাছ থেকেই মরদেহ উদ্ধারের তথ্য পান তারা এবং সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় দড়ির চিহ্ন ছিল, ধারণা করা হচ্ছে তিনি ফাঁস দিয়েছেন। তবে ব্যবহৃত রশিটি পাতলা হওয়ায় সেটি ছিঁড়ে গেছে এবং তার মাথায় আঘাত লেগেছে বলে মনে করছেন অনেকে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, না কি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ডাকঘরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট