1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

মণিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০০৪ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মনিরামপুর:

মণিরামপুরে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী। শুক্রবার (৩০ মে) সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে শহীদ জিয়ার কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ ও জাতীয় জীবনে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন এক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যার আদর্শ, সাহসিকতা ও দেশপ্রেম আজও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা। বক্তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান, শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

সভা শেষে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। পরে সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী ও হেরমত আলী, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল ইসলাম, আব্দুল হাই, গাজী আব্দুস সাত্তার, শামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, জাহাঙ্গীর বিশ্বাস, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টোসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মফিজুর রহমান।

উপজেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি শহরের মোহানপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়, তাহেরপুর ব্রিজ, দুর্গাপুর, দোলখোলা, রাজগঞ্জ, সরকারি কলেজ মোড়, গাংড়া, গরুহাট, হাকোবা মোড়, কেন্দ্রীয় মসজিদ ও উপজেলা পরিষদের সামনেসহ বিভিন্ন এলাকায় মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট