1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের পূর্বানুমতি যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের মামলায় খোলাডাঙ্গা থেকে শহিদুল গাজী আটক তিন শতাধিক প্রাচীন সামগ্রী নিয়ে খুলনায় ঐতিহ্যের এক অনন্য সংগ্রহশালা যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে, নিহত স্বামী-স্ত্রী জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোর সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ টোকিওতে ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার তীব্র নিন্দা যশোর জার্নাল এর প্রকাশক ও সম্পাদক আসিফ আকবর সেতুর মায়ের মৃত্যু যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর মাথায় আঘাত, থানায় অভিযোগ

যশোর রোডে দুই বাসের প্রতিযোগিতায় দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

যশোর রোডে বৃহস্পতিবার রাতে দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে একটি বড় দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। মাইকেল নগর এলাকায় রাত ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এল-২৩৮ ও ৯৩ নম্বর রুটের দুটি বাস যশোর রোডে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ পিছন দিক থেকে একটি ট্রাক এসে ৯৩ রুটের বাসটিকে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে অধিকাংশই ৯৩ নম্বর রুটের বাসের যাত্রী ছিলেন। তাদের তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কারও আঘাত গুরুতর নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এয়ারপোর্ট থানা পুলিশ। ব্যস্ত এই রাস্তায় যানজট এড়াতে দ্রুত ব্যবস্থা নেয়া হয় বলে জানানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, যশোর রোডে প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা বলেন, বাসচালকদের রেষারেষি এবং বেপরোয়া চালনার কারণেই এসব ঘটনা ঘটছে। সচেতনতা প্রচার চালালেও চালকদের মধ্যে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন নিত্যযাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট