1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে জমি নিয়ে বিরোধ: নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাই, তরুণী আটক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার বিএমএসএস যশোর জেলা সভাপতি নাসিম রেজাকে বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা যশোর-৪ এমপি গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে মাদ্রাসায় হামলার থানায় অভিযোগ যশোরে হিন্দু পরিবারের জমি দখল ও হামলা, থানায় লিখিত অভিযোগ যশোরে জিতু হ’ত্যা: চারজনের নামে মামলা, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ যশোর উপশহরে মাদকবিরোধী অভিযানে ৭ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা যশোর ভৈরব নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জ্বালানি তেলের দামে আবারও কমানো হয়েছে | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫২৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম আরও এক দফা কমানো হয়েছে। শনিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন দর ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে করা হয়েছে ১০২ টাকা। অকটেন ও পেট্রলের দাম কমেছে যথাক্রমে ৩ টাকা করে—অকটেনের নতুন মূল্য ১২২ টাকা এবং পেট্রলের ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগেও, চলতি বছরের মে মাসে প্রতি লিটারে ১ টাকা করে কমানো হয়েছিল সব ধরনের জ্বালানি তেলের দাম। তবে মার্চ ও এপ্রিল মাসে দামে কোনো পরিবর্তন আনা হয়নি। অন্যদিকে, ফেব্রুয়ারিতে লিটারে ১ টাকা করে বাড়ানো হয়েছিল পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়া চালু করে, যার আওতায় প্রতি মাসে নতুন দাম নির্ধারণ ও ঘোষণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট