1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে প্রবাসফেরত ব্যক্তির ২০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ, স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা” মণিরামপুরে কিশোরীর অপমৃত্যু, আত্মহত্যার অভিযোগ যশোর জেনারেল হাসপাতালে ওষুধের হিসাব মেলেনি, তদন্ত কমিটি গঠন আন্দালিব রহমান পার্থকে এনপিজেএ বাংলাদেশের অভিনন্দন যশোর রেলরোড এলাকায় বসতঘরের চাল কেটে চুরি, স্বর্ণ-নগদ টাকা লুট এনপিজেএ আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনে বাংলাদেশের উপদেষ্টা প্যানেলে তিনজনের নিয়োগ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের সর্বপ্রথম আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা যশোরে শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ যশোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আ-গুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক

যশোরে এইডস আক্রান্ত নারীর সিজার, সুস্থ নবজাতকের জন্ম | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে এইডসে আক্রান্ত এক নারী সফলভাবে সিজারিয়ানের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। রোববার (১ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিন সুলতানার নেতৃত্বে একটি বিশেষ মেডিকেল টিম এই অস্ত্রোপচার সম্পন্ন করে। মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

সিজার সম্পন্ন হওয়ার পর, সংক্রমণ প্রতিরোধে হাসপাতালের লেবার অপারেশন থিয়েটার কক্ষটি ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, তিন মাস আগে ওই নারীর দেহে এইডস শনাক্ত হয়। সে সময় তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরবর্তীতে তার স্বাভাবিকভাবে সন্তান প্রসব সম্ভব না হওয়ায় সিজারিয়ানের প্রয়োজন দেখা দেয়।

ডা. হুসাইন শাফায়াত আরও জানান, রোগী এইডস আক্রান্ত হলেও চিকিৎসকদের প্রধান দায়িত্ব হচ্ছে রোগীর যথাযথ সেবা নিশ্চিত করা। সে অনুযায়ী, সাত সদস্যের একটি অভিজ্ঞ মেডিকেল টিম বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় অস্ত্রোপচার পরিচালনা করেছে।

উল্লেখ্য, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এইচআইভি আক্রান্তদের জন্য একটি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার রয়েছে, যেখানে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হয়। চলতি বছরেই সেখানে নতুন করে সাতজন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট