1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার মধ্যরাত থেকে যানবাহন চলাচলে বিধিনিষেধ, কার্যকর থাকবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা, ১২ ফেব্রুয়ারি শুরু সকাল ৭:৩০ থেকে ভোটগ্রহণ যশোরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীর জামিন ৩৮৯ ভোটারের ‘পিতা’ একজন! শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে যশোরে ‘মার্চ ফর ইনসাফ’ যশোরে যৌথ বাহিনীর অভিযানে ১০ গ্রেনেড ও ৩ বিদেশি পিস্তল উদ্ধার আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা

ভুয়া মেজর পরিচয়ে প্রতারণা, যশোরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় একজন গ্রেপ্তার | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদকঃ

যশোরে নারী চিকিৎসকের দায়ের করা ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় মো. বেনজির হোসেন (৪১) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মঙ্গলবার (৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় যশোর পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে ওই নারী চিকিৎসকের চেম্বারে পরিচয় তৈরি করেন। একপর্যায়ে নিজেকে সেনাবাহিনীর মেজর এবং সাবেক ক্যাডেট হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি বিয়ের আশ্বাসও দেন।

পরবর্তীতে চিকিৎসককে একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। পরে ওইসব ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে একাধিকবার চিকিৎসকের বাসায় গিয়ে তাকে ধর্ষণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেনজির হোসেন নিজেকে বিদেশে প্রভাবশালী পরিচয় দিয়ে চিকিৎসককে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখান। এই বিশ্বাসে পড়ে তিনি ধাপে ধাপে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু যখন চিকিৎসক বিয়ের কথা বলেন এবং টাকা ফেরত চান, তখন বেনজির তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে চিকিৎসক অনুসন্ধানে জানতে পারেন, বেনজির সেনাবাহিনীর কেউ নন, তিনি একজন প্রতারক। বিষয়টি জানাজানি হলে তিনি চিকিৎসকের শিশু সন্তানকে গুম ও অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ সুপারের নির্দেশে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মঙ্গলবার ভোরে নড়াইলের মির্জাপুর এলাকা থেকে অভিযুক্ত বেনজিরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক থানায় পর্নোগ্রাফি ও প্রতারণার মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অপরাধী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট