1. live@www.jashorejournal.com : jashorejournal.com : jashorejournal.com
  2. info@www.jashorejournal.com : jashorejournal.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ২০ টন ইউরিয়া সার নিয়ে অভিযোগ, কৃষি অফিসের নির্দেশে নেওয়ার দাবি ব্যবসায়ীর যশোর সদর উপজেলাতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান যশোরে আবাসিক ভবনে ‘ভেজাল মবিল’ প্যাকেটজাতের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার দাবি যশোরের ভৈরব নদীতে বিজিবির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত যশোরে বিশেষ অভিযানে ১৫৫ গ্রেপ্তার, আ.লীগের ২৭ নেতাকর্মীও আটক সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার? যশোরে ৬ কেজি গাঁজাসহ এক যুবক আটক সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটি এর নিন্দা পতিত জমিতে সোনালী স্বপ্ন মাছ চাষে হালিমের ভাগ্য বদল চিকিৎসকের অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যু, পেট কেটে জীবিত নবজাতক উদ্ধার; ক্লিনিক সিলগালা

পশুরহাটে অনিয়ম রোধে ইউএনও ও এসি ল্যান্ডের তদারকি | যশোর জার্নাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মনিরামপুরঃ

যশোরের মনিরামপুর উপজেলার পৌরসভার পশুরহাটে আজ মঙ্গলবার (৩ জুন ২০২৫) সরেজমিন পরিদর্শন করেছেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না এবং সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম।
দুপুরের দিকে পশুরহাটে পৌঁছে তারা হাটের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পশু বিক্রির নির্ধারিত স্থান, ব্যবস্থাপনা, হাটের স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা, এবং খাজনা আদায়ের নিয়মনীতি খতিয়ে দেখেন তারা।

বিশেষভাবে নজর দেওয়া হয় পশুর ঘরের পাশের অর্থ আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কিনা। এ সময় হাটের পাশে থাকা খাজনা আদায়ের রেজিস্ট্রার খাতা খতিয়ে দেখেন কর্মকর্তারা এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দেন যাতে অতিরিক্ত টাকা আদায় বা হয়রানির কোনো অভিযোগ না আসে।

ইউএনও নিশাত তামান্না বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী হাট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জনসাধারণের স্বার্থ সুরক্ষায় আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যেন অতিরিক্ত পাশের টাকা আদায় করতে না পারে – তা নিশ্চিত করা হবে।”
এসি ল্যান্ড নিয়াজ মাখদুম বলেন, “জনগণের অর্থের অপচয় বা হয়রানি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি, হাট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের এই তৎপরতা হাটে শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার যশোর জার্নাল এ সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট